বঙ্গোপসাগর থেকে সৃষ্ট হয়ে ভারতের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নিভার’। এই ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে ঘনিভূত হয়ে তামিলনাড়ু এবং পুদুচেরির দিকে অগ্রসর হচ্ছে।
ভারতের আবহাওয়া দফতর সূত্রের বরাতে সোমবার হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।
এই খবরে বলা হয়, আগামী বুধবার তামিলনাড়ুর মমল্লপুরম এবং পুদুচেরির কারাইকলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। এর প্রভাবে দক্ষিণ ভারতের উপকূলীয় এ রাজ্যগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট গভীর নিম্মচাপটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে তামিলনাড়ু-পুদুচেরি উপকূলের দিকে অগ্রসর হবে।
সানবিডি/এনজে/২:৫৩/১১.২৩.২০২০