প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে ডিসেম্বরের মধ্যেই জনগণকে কোভিড-১৯ এর টিকা দিতে শুরু করার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানি । এছাড়া স্পেন জানুয়ারির মধ্যে করোনার টিকা দেবে।
যুক্তরাষ্ট্রের আগেই ব্রিটেন এই সপ্তাহের প্রথমদিকে ফাইজার ও বায়োএনটেকের তৈরি কোভিড-১৯ টিকা ব্যবহারের জন্য অনুমোদন দিতে পারে। খবর গার্ডিয়ানের
ফাইজার ও বায়োএনটেকের তৈরি টিকার ফাইনাল ট্রায়ালে ৯৫ ভাগ কার্যকারিতা আসার পর যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলো এটিকে জরুরিভাবে ব্যবহারের অনুমতি দিয়েছে।
এছাড়া গত সপ্তাহে মডার্নার তৈরি করোনার টিকার ৯৪.৫ শতাংশ কার্যকারিতা পাওয়া গেছে।
সানবিডি/এনজে/৩:৪৯/১১.২৩.২০২০