ধর্ম প্রতিমন্ত্রীর দ্বায়িত্ব পেতে যাচ্ছেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে তার শপথ নেয়ার কথা রয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ ও ধর্ম মন্ত্রণালয়ের একাধিক সূত্র থেকে বিষয়টি জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র একজন কর্মকর্তা সোমবার সন্ধ্যায় প্রতিবেদককে বলেন, ‘আমরাও বিষয়টি মৌখিকভাবে শুনেছি। তবে এখনও কোনো অফিসিয়াল নির্দেশনা আসেনি’।
সানবিডি/নাজমুল/০১:২৪/২৪.১১.২০২০