অবৈধ দখলদার রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সৌদি আরব সফর ও দেশটির কার্যত শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে গোপন বৈঠক নিয়ে গণমাধ্যমের খবর অস্বীকার করেছে রিয়াদ।
তাদের মধ্যে এমন কোনো বৈঠক হয়নি বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। এক টুইটবার্তায় এই বৈঠকের কথা অস্বীকার করেছেন তিনি।
এ বিষয়ে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রোববার গোপনে সৌদি আরব সফর করে যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং রিয়াদ সফরে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে বৈঠক করেছেন নেতানিয়াহু।
নেতানিয়াহুর মন্ত্রিসভা এবং লিকুদ পার্টির এক সদস্য সোমবার ওই খবর নিশ্চিতও করেন। তবে তবে এ বিষয়টি নিয়ে নীরব ছিল নেতানিয়াহুর কার্যালয়, জেরুজালেমের মার্কিন দূতাবাস কিংবা সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম।
এবার যুবরাজ সালমান এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর বৈঠকে কোনও ইসরাইলি কর্মকর্তার যোগ দেয়ার বিষয়টি অস্বীকার করলেন প্রিন্স ফয়সাল।
সানবিডি/এনজে/২:৩৫/১১.২৪.২০২০