মহামারি করোনার প্রকোপে কর্মহীন হয়ে পড়া মানুষদের জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার। প্রায় দুই হাজার দুইশ কোটি টাকার এই প্রকল্পের আওতায় উন্নয়ন করা হবে গ্রামীণ যোগাযোগ ও অবকাঠামোর। গড়ে তোলা হবে বাজার। তাতে করে কৃষিপণ্য বিপণন ও বাজারজাতকরণ সহজ হবে।এর ফলে তৈরি হবে কর্মসংস্থান। প্রকল্পের প্রথম পর্যায়ে খুলনা বিভাগের চার জেলা— যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও মাগুরায় বাস্তবায়ন করা হবে প্রকল্পটি।
এই প্রকল্পটির শিরোনাম ‘ওয়েস্টার্ন ইকোনমিক করিডোর অ্যান্ড রিজিওনাল এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম ফেজ-১: রুরাল কানেক্টিভিটি, মার্কেট অ্যান্ড লজিস্টিক ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট’। প্রকল্পটি হাতে নিচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়। ২ হাজার ১৮০ কোটি ৯৯ লাখ টাকার এই প্রকল্পে সরকারের নিজেস্ব তহবিল থেকে ব্যয় হবে ৬৪৩ কোটি ৬৮ লাখ টাকা, বাকি ১ হাজার ৫৩৭ কোটি ৩১ লাখ টাকা আসবে বিশ্বব্যাংকের ঋণ আকারে।
সানবিডি/এনজে/৪:২৩/১১.২৪.২০২০