বাংলাদেশ ও মিয়ানমার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী পর্যায়ে পতাকা বৈঠক শেষে আটক ৯ জন বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমার।
আজ বুধবার সকাল ১১টায় মিয়ানমারের মংডু ১ নম্বর এন্ট্রি/এক্সিট পয়েন্টে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিজিবি প্রতিনিধি দল বিকাল দুইটায় টেকনাফ ট্রানজিট জেটিতে পৌঁছায়।
দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী পর্যায়ে পতাকা বৈঠকে বাংলাদেশের দশ সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন ২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান ও মিয়ানমারের সাত সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন ৪ বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) পুলিশ লে. কর্নেল ঝো লিন অং।
সানবিডি/এনজে/৫:৪৪/১১.২৫.২০২০