যারা আইনজীবী হিসেবে নিজেদের অর্ন্তভূক্ত করতে চান তাদের জন্য আইনজীবীদের নিয়ন্ত্রণকারী একমাত্র সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৯ ডিসেম্বর। আজ বুধবার (২৫ নভেম্বর) বার কাউন্সিল এনরোলমেন্ট কমিটি বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন বার কাউন্সিল সচিব মো. রফিকুল ইসলাম।
তিনি বলেন, আগামী ১৯ ডিসেম্বর ঢাকা শহরের বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা গ্রহণ করা হবে। বাংলাদেশ বার কাউন্সিলের পক্ষ থেকে এ বিষয়ে (২৫ নভেম্বর) বিকেলে একটি জরুরি নোটিশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে বার কাউন্সিলের নোটিশে বলা হয়েছে, গত ২৬ সেপ্টেম্বর স্থগিত করা এনরোলমেন্ট লিখিত পরীক্ষা আগামী ১৯ ডিসেম্বর শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা শহরের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
সানবিডি/এনজে/৭:৫৯/১১.২৫.২০২০