ইয়েমেন সীমান্তের কাছাকাছি লোহিত সাগরের সৌদি উপকূলে তেলবাহী ট্যাংকারে ভয়ানক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বুধবার শুকাইক উপকূলে মাল্টার পতাকাবাহী ও গ্রিস পরিচালিত এমটি আগ্রারিতে বিস্ফোরণ হয়।
তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ক্রুরা নিরাপদ আছেন বলে জানা গেছে।
এ বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ট্যাংকারটি অজ্ঞাত হামলারীদের দ্বারা শিকার হয়েছে। শক্তিশালী বিস্ফোরণে ট্যাংকারের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। হামলার বিষয়ে সৌদি আরব এখনো অবগত নয় বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ।
সানবিডি/নাজমুল/১১:২৪/২৬.১১.২০২০