ইরানি শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানি মোহসেন ফাখরিজাদেহ হত্যাকান্ডের সাথে ইসরাইল জড়িত বলে জানিয়েছে মার্কিন একটি গণমাধ্যম।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির প্রভাবশালী পত্রিকা ‘নিউইয়র্ক টাইমস’ এ খবর প্রকাশ করেছে।
শুক্রবার ইরানের রাজধানী তেহরানের কাছে দেশটির প্রথিতযশা বিজ্ঞানী ও গবেষক মোহসেন ফাখরিজাদেহ সন্ত্রাসী হামলায় খুন হন।
এ বিষয়ে নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলেছে, এ হত্যাকাণ্ডে ইসরাইলের গোয়েন্দারা জড়িত।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ প্রথম থেকেই এ হত্যাকাণ্ডের সঙ্গে ইসরাইল জড়িত বলে জোরালো দাবি করে আসছেন।
তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নকে দ্বিমুখী নীতি পরিহার করে বর্বর এ হত্যাকাণ্ডের নিন্দা জানানোর আহ্বান জানান।
নিউইয়র্ক টাইমস আরো জানিয়েছে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ২০১৮ সালে একটি অনুষ্ঠানে ইরানবিরোধী আলোচনা করতে গিয়ে বিজ্ঞানী ফাখরিজাদেহর নাম বারবার উল্লেখ করেছিলেন।
সে সময় তিনি হুমকি দিয়ে বলেছিলেন- স্মরণ রাখবেন, নামটি হচ্ছে ফাখরিজাদেহ।
তখন থেকেই ফাখরিজাদেহকে টার্গেট করে ইসরাইল। শেষ পর্যস্ত টার্গেটে সফল হয় ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ।
সানবিডি/এনজে/২:২৪/১১.২৮.২০২০