একটি ধানক্ষেতে কর্মরত নাইজেরিয়ার ৪৩ শ্রমিককে একসাথে গলা কেটে হত্যা করা হয়েছে। গত শনিবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় কশোবি নামে একটি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শ্রমিকদের সবাইকেই বেঁধে গলা কেটে হত্যা করা হয়।
স্থানীয় একটি সশস্ত্র গোষ্ঠীর নেতা বাবাকুরা কোলো বার্তা সংস্থা এএফপি’কে বলেন, আমরা ৪৩টি মরদেহ পেয়েছি। সবাইকে হত্যা করা হয়েছে। আরও ছয়জনকে গুরুতর আহত অবস্থায় পাওয়া গেছে।
বার্তা সংস্থা রয়টার্সও স্থানীয় এক নেতার বরাতে এ হামলায় অন্তত ৪০ জন নিহত হওয়ার খবর জানিয়েছে।
হামলাকারীদের খুঁজতে তল্লাশি শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
সূত্র: আল জাজিরা
সানবিডি/নাজমুল/১১:৩৬/২৯.১১.২০২০