করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৩৫ জন মারা গেছেন। তাদের মধ্যে ২৪ জন পুরুষ ও ১১ জন নারী। ৩৫ জনের সকলেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৬৪৪ জনে।
সোমবার (৩০ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সানবিডি/নাজমুল/০৩:৫১/৩০.১১.২০২০