ইরাকের উত্তরাঞ্চলীয় সিনিয়ার প্রদেশে অবস্থিত একটি তেল শোধনাগারে রকেট হামলা চালিয়েছে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা। খবর ডয়চে ভেলে।
আজ সোমবার (৩০ নভেম্বর) সকালে ইরাকের সরকারি সূত্র জানিয়েছে, হামলার জের কাটিয়ে ফের তেল শোধনাগারটিতে উৎপাদন শুরু হয়েছে। ওই হামলায় কোনো হতাহতের খবর মেলেনি।
এর আগে, রোববার (২৯ নভেম্বর) সিনিয়ার তেল শোধানাগারে পর পর দুইটি রকেট হামলা চালায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলতে শুরু করে চারিদিক। দ্রুত কর্মীদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়।
এদিকে, আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ইসলামিক স্টেট হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়। ভবিষ্যতেও এমন ঘটনা আরও ঘটবে বলে হুমকি দিয়েছে তারা। তাদের দাবি, দুইটি কাটিউশা রকেট ছোড়া হয়েছিল তেল শোধানাগারে।
সানবিডি/এনজে/৫:০২/১১.৩০.২০২০