আগামী ডিসেম্বর মাসের মধ্যে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকার স্থানীয় ও ক্ষতিগ্রস্তদের মধ্যে প্লট বরাদ্দ দেয়া হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
আজ সোমবার (৩০ নভেম্বর) সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে পূর্বাচল আবাসিক প্রকল্পে স্থানীয়দের জন্য প্লট বরাদ্দ বিষয়ক এক সভায় তিনি একথা বলেন।
এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী প্রকল্প এলাকায় যারা স্থায়ী বাসিন্দা ছিল এবং যারা ক্ষতিগ্রস্ত তাদের জন্য প্লট বরাদ্দ প্রদান করা হবে। স্থানীয় জনপ্রতিনিধি ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে দ্রুততম সময়ের মধ্যে যাচাই বাছাই প্রক্রিয়া সমাপ্ত করার জন্য তিনি নির্দেশনা প্রদান করেন।
‘যে সকল প্লট মালিকানা পরিবর্তন বা অন্য কোনো কারণে খালি হয়েছে সেগুলোর তালিকা করতে নির্দেশনা প্রদান করা হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে কেউ একটি প্লট বরাদ্দ পাওয়ার পর অন্য কোনো প্লটের জন্য আবেদন করেছেন। পরবর্তীতে তার নামে আরেকটি প্লট বরাদ্দ হলেও পূর্বের বরাদ্দ বাতিল করা হয়নি।’
সানবিডি/এনজে/৫:৪৪/১১.৩০.২০২০