বেনাপোল চেকপোষ্ট দিয়ে সোমবার রাতে দেশে ফিরল ৮ বাংলাদেশি নারী। ভারতে ২ বছর কারাভোগের পর ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।
ফেরত আসা নারীরা হচেছ, ফেরত আসা নারীরা খাগড়াছড়ি জেলার আব্দুল বাতেন এর মেয়ে হাজরা খাতুন (২০), যশোর এর মনিরামপুর থানার আব্দুর রহমান এর মেয়ে ছালমা খাতুন (১৯), নারানগঞ্জ জেলার আব্দুল আজিজ এর মেয়ে সেলিনা বেগম (২১), যশোর এর বেনাপোলের আয়ুব আলীর মেয়ে হাজিরা খাতুন (১৮), একই জেলা শহরের শেখহাটির শওকত আলী বিশ্বাস এর মেয়ে মাজেদা খাতুন (২০), চুয়াডাঙ্গা জেলার রতন মন্ডল এর মেয়ে রুশিয়া মন্ডল (২২), পটুয়াখালী জেলার হাকিম হাওলাদার এর মেয়ে রেখা বেগম (১৯), ও মাগুরা জেলার তরফ বিশ্বাস এর মেয়ে রিয়া বিশ্বাস (৮)।
বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবীব বলেন, পাসপোর্ট ছাড়াই বিভিন্ন সীমান্ত পথে ভারতের মোম্বাই শহরে গিয়ে বিভিন্ন বাসাবাড়ীতে কাজ করার সময় মুম্বাই পুলিশের হাতে আটক হয় তারা। পরে পুলিশ তাদের আদালতের হাজির করলে আদালত তাদের ২ বছরের কারাদন্ড দেন।
সাজা শেষ হলে আর জেড নামে একটি এনজিও সংস্থা তাদের নিজেদের শেল্টার হোমে নিয়ে যায়। উভয় দেশের স্বরাস্ট্র মন্ত্রনালয়ের হস্থক্ষেপে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। ট্রাভেল পারমিটের মাধ্যমে ইমিগ্রেশন এর আনুষ্ঠানিকতা শেষে এদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত রোববার (২৯ নভেম্বর ) দুপুরে ৪ নারীকে ট্রাভেল পারমিটের মাধ্যমে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।
ফেরত আসারা হলেন,আসমা আক্তার (২০) ,সোনিয়া আক্তার (১৯), লিজা শেখ (১৮) ও জেসমিন আক্তার ২০)। এদের বাড়ি দেশের নড়াইল, ফরিদপুর, নারায়ণগঞ্জ ও ঢাকা জেলায়।
সানবিডি/নাজমুল/০৩:১১/০১.১২.২০২০