ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ দখলদার রাষ্ট্র ইসরাইলের সেনারা ১৩ বছর বয়সী এক কিশোরকে পেটে গুলি করে হত্যা করেছে।
পশ্চিম তীরে ইসরাইলের অবৈধ দখলের প্রতিবাদে বিক্ষোভে আলী আইমান নাসর আবু আলিয়া নামের ওই কিশোরও অংশ নিয়েছিল। সেখানেই তাকে গুলি করে ইসরাইলি সেনারা। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
এ বিষয়ে ফিলিস্তিনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, ইসরাইলি সেনাদের গুলিতে আহত ওই কিশোর রামাল্লাহর এক হাসপাতালে মৃত্যুবরণ করে।
এদিকে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, পশ্চিমতীরে বিক্ষুদ্ধ ফিলিস্তিনিদের হাসতে হাসতে গুলি করছে ইসরাইলি সেনারা।
তুর্কি সংবাদসংস্থার ভিডিওতে দেখা গেছে, জোর করে ফিলিস্তিনিদের বাড়িঘর থেকে উচ্ছেদ করে তা গুঁড়িয়ে দেয়া হচ্ছে বুলডোজার দিয়ে। পশ্চিমতীরের কাফর মালিক শহরে সম্প্রতি উচ্ছেদ করা অসহায় ফিলিস্তিনিদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ও গুলি করতে দেখা যায় ইসরাইলি সেনাদের। এ সময় নির্দয়ভাবে তাদের হাসতে দেখা গেছে।
ফিলিস্তিনিরা যখন তাদের বাড়িঘর জবর-দখলের প্রতিবাদ করছিল, তখন ইসরাইলি সেনারা তাদের গুলি করে উল্লাসে হাসতে হাসতে গড়াগড়ি খেতে থাকে।
সানবিডি/এনজে/৭:১৬/০৫.১২.২০২০