পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আফতাব অটোমোবাইলস লিমিটেডের ৩ পরিচালক শেয়ার কেনার ঘোষণা দিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির সর্বমোট ১৫ লাখ ১২ হাজার ৫৭৫টি শেয়ার কিনবেন তারা । আফতাব অটোসের পরিচালক সাজেদুল ইসলাম ৪ লাখ ৭৮ হাজার ৬৬৩টি শেয়ার ,কোম্পানির আরেক পরিচালক সাইফুল ইসলাম ৫ লাখ ৫৫ হাজার ২৪৯টি শেয়ার ও খালেদা পারভীন নামের অন্য পরিচালক ৪ লাখ ৭৮ হাজার ৬৬৩টি শেয়ার কিনবে।
পরিচালকেরা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেট থেকে শেয়ারগুলো ক্রয় করবেন।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১২:৩৪/৬/১২/২০২০