খুব শিগগিরই ফরাসিরা দেশটির ক্ষমতাসীন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর হাত থেকে মুক্তি পাবে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।
শুক্রবার ইস্তাম্বুলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ম্যাক্রোঁ হচ্ছেন ফ্রান্সের জন্য একটি বোঝা। প্রকৃতপক্ষে ফ্রান্স এবং ম্যাক্রোঁ একটি বিপজ্জনক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমি আশা করছি যত তাড়াতাড়ি সম্ভব ফ্রান্স ম্যাক্রোঁ থেকে মুক্তি পাবে।
প্রেসিডেন্ট ম্যাক্রোঁর জনপ্রিয়তা কমে যাওয়ার পর তিনি ইসলাম ও মুসলিমদের সমালোচনায় মেতে উঠেছেন। সম্প্রতি তিনি বলেছিলেন, ইসলাম বর্তমান বিশ্বের সবচেয়ে সঙ্কটাপর্ণ ধর্ম।
তারপর আবারও দেশটিতে মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন ও সে ঘটনাকে কেন্দ্র করে একজন স্কুল শিক্ষকের খুনের ঘটনায় উত্তেজনা তৈরি হয়।
সানবিডি/এনজে/৮:২৮/০৬.১২.২০২০