বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে যোগদান করায় একেএম সাজেদুর রহমান খানকে অভিনন্দন জানিয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক।
রবিবার (৬ ডিসেম্বর) সাউথ এসবিএসি ব্যাংকের পক্ষ থেকে তাঁর দফতরে ফুল দিয়ে অভিনন্দন জানান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) মো. কামাল উদ্দিন।
এ সময়ে ব্যাংকের ব্র্যান্ডিং অ্যান্ড কমিউনিকেশন্স ডিভিশনের প্রধান মো. আসাদুল্লাহিল গালিব উপস্থিত ছিলেন।
সানবিডি/নাজমুল/০৪:৫৫/০৭.১২.২০২০