অবৈধ দখলদার রাষ্ট্র ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর সাইবার হামলাকারীদের টার্গেটে পরিণত হয়েছে সংযুক্ত আরব আমিরাত।
আজ রোববার দেশটির সাইবার সিকিউরিটি বিভাগের প্রধান মোহাম্মদ হামাদ আল-কুয়েতি এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।
এ বিষয়ে দুবাইয়ে এক সম্মেলনে তিনি বলেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মধ্য দিয়ে আমাদের সম্পর্ক সত্যিই ইউএই’র বিরুদ্ধে তৎপর কিছু দুর্বৃত্তের কাছ থেকে বড় ধরনের হামলার পট প্রস্তুত করেছে।
সানবিডি/এনজে/৭:৪৫/০৭.১২.২০২০