দেশের রফতানির পরিমাণ বৃদ্ধির জন্য সরকার বিভিন্ন সহায়তা দিচ্ছে বলেছেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।তিনি বলেন এই ক্ষেত্রে রফতানিকারকদের এগিয়ে আসতে হবে।‘ এছাড়া তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান ব্যবসাবান্ধব সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দেশের এবং আন্তর্জাতিক বাণিজ্যে এগিয়ে যাচ্ছে। প্রতিযোগিতামূলক রফতানি বাণিজ্যে এগিয়ে যাবার সক্ষমতা রয়েছে বাংলাদেশের।’
আজ বুধবার (৯ ডিসেম্বর) বাণিজ মন্ত্রণালয়ের ‘এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (ইসিফোরজে)’ প্রকল্পের আওতায় ‘পাবলিক ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটি ফর ইনফ্রাস্ট্রাকচার কন্সট্রেইন্টস (পিআইএফআইসি)’ শীর্ষক কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে টিপু মুনশি এসব কথা বলেন।
এসময় বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের প্রধান রফতানি পণ্য তৈরি পোশাকের পাশাপাশি অগ্রাধিকার পাওয়া সম্ভাবনাময় চারটি শিল্প খাত রয়েছে। খাতগুলো হচ্ছে- চামড়া ও চামড়াজাত পণ্য, জুতা, হালকা প্রকৌশল ও প্লাস্টিকপণ্য খাত। এগুলো বহুমুখী করণের জন্য বাণিজ্য মন্ত্রণালয় ‘এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (ইসিফোরজে) প্রকল্পের মাধ্যমে সহায়তা দিয়ে যাচ্ছে। এ প্রকল্পের আওতায় ‘পাবলিক ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটি ফর ইনফ্রাস্ট্রাকচার কন্সট্রেইন্টস (পিআইএফআইসি)’ কর্মসূচি চালু করা হলো।
সানবিডি/এনজে/৫:৫০/০৯.১২.২০২০