ইরানের ওপর আরোপিত সব ধরণের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দ্রুত দেশটির সঙ্গে পরমাণূ সমঝোতায় ফিরে যেতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। মার্কিন নতুন প্রশাসনকে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলেছে দেশটি।
বুধবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বেইজিংয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেছেন বলে ইরানের প্রেস টিভি ও ইরনার খবরে বলা হয়েছে।
ঐতিহাসিক এ সমঝোতায় যুক্তরাষ্ট্রের ফিরে আসা উচিত মন্তব্য করে চীনা মুখপাত্র বলেন, আশা করি যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসবে এবং যত তাড়াতাড়ি সম্ভব নিঃশর্তভাবে তারা এ বিষয়ে সহযোগিতা শুরু করবে।
এ ব্যাপারে ঝাও লিজিয়ান আরও বলেন, যুক্তরাষ্ট্রের পরমাণু নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সুস্পষ্ট ও দৃঢ় পদক্ষেপ নিতে হবে এবং রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে পরমাণু সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান করতে হবে। পাশাপাশি তাদেরকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে হবে।
সানবিডি/এনজে/৭:৫৯/১০.১২.২০২০