অরাজনৈতিক ধর্মভিত্তিক দল হেফাজতে ইসলামীর মহাসচিব নূর হোসাইন কাসেমীর শারীরিক অবস্থা সংকটাপন্ন। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, বেফাকের সহ-সভাপতি ও আল হাইআতুল উলয়া বোর্ডের কো-চেয়ারম্যান। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন হেফাজতে ইসলামীর আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
আজ শনিবার (১২ ডিসেম্বর) সকাল পৌনে ১১টায় নূর হোসাইন কাসেমীর প্রেস সেক্রেটারি মুনির আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হুজুরের শারীরিক অবস্থা শুক্রবার রাত থেকে খারাপের দিকে গেছে। সকালে আরো বেশি সংকটাপন্ন। এ অবস্থায় আল্লাহ রব্বুল আলামীনের দিকে আমরা তাকিয়ে আছি। সুস্থ করার মালিক আল্লাহ।
সানবিডি/এনজে/৩:১৮/১২.১২.২০২০