সম্প্রতি ভারতে তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে দেশটির রাজধানীর উপকণ্ঠে কৃষক বিক্ষোভ ১৮ দিনে গড়াল।
আজ রোববার সকালে দিল্লি-জয়পুর জাতীয় সড়কে বিক্ষুব্ধ কৃষকদের বিশাল মিছিল শুরু হয়েছে। সোমবার কৃষকদের অনশন কর্মসূচি রয়েছে। খবর এনডিটিভির।
কৃষকদের ৩২টি সংগঠনের সদস্যরা এ দিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনশনে বসবেন। তেমনই একটি সংগঠন বিকেইউর (চাডাউনি) প্রেসিডেন্ট গুরমিত সিংহ চাডাউনি বলেছেন, ১৯ ডিসেম্বর থেকে আমি আমরণ অনশনে বসব।
দিল্লি-সিঙ্ঘু সীমান্তে এক কৃষক রোববার বলেন, শনিবার রাতে আমরা এখানে উপস্থিত হয়েছি। রাজস্থান, হরিয়ানা ও পাঞ্জাব থেকে আরও অনেক কৃষক আসছেন। ১৬ ডিসেম্বরের মধ্যে কৃষকদের নিয়ে কম করে ৫০০টি ট্রলি আসার কথা।’
জাতীয় সড়ক যাতে বেশিক্ষণ অবরুদ্ধ না থাকে, সে জন্য সেখান থেকে কৃষকদের সরাতে চার হাজার পুলিশের বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে।
সানবিডি/এনজে/৩:০৩/১৩.১২.২০২০