এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দ্রুত বর্ধনশীল ই-কমার্সের অন্যতম একটি হলো ভিয়েতনাম। দেশটির এই এগিয়ে যাওয়ার মুল চালিকা শক্তি হিসেবে আছে একটি তরুণ জনগোষ্ঠী, একটি উঠতি মধ্যবিত্ত শ্রেণি এবং উদীয়মান ইন্টারনেট ও স্মার্টফোন ব্যবহারকারীরা। করোনাভাইরাস মহামারি ও সামাজিক দূরত্ব মেনে চলার কারণে দেশটির ই-কমার্স ব্যবসা আরও ত্বরান্বিত হয়েছে। ফলে, ২০২০ সালে ভিয়েতনামের ই-কমার্স বিক্রি ৩০.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৩.১ বিলিয়ন ডলারে দাঁড়াবে বলে এক সমীক্ষায় জানিয়েছে তথ্য ও বিশ্লেষণভিত্তিক প্রতিষ্ঠান গ্লোবালডেটা।
এক বিশ্লেষণে দেখা গেছে, যৌগিক বার্ষিক বৃদ্ধির হার (সিএজিআর) অনুযায়ী ২০২০ থেকে ২০২৪ এর মধ্যে দেশটির ই-কমার্স বিক্রির হার ১৮.৮ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে, যা আর্থিক হিসাবে ২৬.১ বিলিয়ন ডলার।
সানবিডি/এনজে/২:১১/১৪.১২.২০২০