পুঁজিবাজারে তালিকাভুক্ত সিনো বাংলা ও আরগন ডেনিমস লিমিটেড ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিস লিমিটেড (সিআরআইএসএল) রেটিং অনুযায়ী সিনো বাংলার দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এ’। আর স্বল্পমেয়াদী রেটিং হয়েছে ‘এসটি-৩’। ৩০ জুন, ২০২০ পর্যন্ত সমাপ্ত নীরিক্ষিত আর্থিক৩০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদনের পর্যালোচনার ভিত্তিতে এই রেটিং করা হয়েছে।
ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিস লিমিটেড (সিআরআইএসএল) রেটিং অনুযায়ী আরগন ডেনিমসের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এ+’। আর স্বল্পমেয়াদী রেটিং হয়েছে ‘এসটি-৩’। ৩০ জুন, ২০২০ পর্যন্ত সমাপ্ত নীরিক্ষিত আর্থিক৩০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদনের পর্যালোচনার ভিত্তিতে এই রেটিং করা হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১৬:০৭/১৪/১২/২০২০