হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে নির্মাণাধীন থার্ড টার্মিনাল থেকে আরও একটি বিশালাকৃতির বোমা পাওয়া গেছে।আজ সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টার দিকে নির্মাণের জন্য পাইলিংয়ের সময় বোমাটি উদ্ধারের কথা জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।
এ বিষয়ে বিমানবন্দরের পরিচালক তৌহিদ উল আহসান জানান, বোমাটি নিষ্ক্রিয় করেছে বিমান বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল। এটি পুরোপুরি নিষ্ক্রিয় করতে টাঙ্গাইলে বিমান বাহিনীর ফায়ারিং রেঞ্জে পাঠানো হচ্ছে। আগে যে বোমাটি পাওয়া গিয়েছিল, এটির আকার সেটির প্রায় সমান।
সানবিডি/এনজে/৪:০৪/১৪.১২.২০২০