পুঁজিবাজারের তালিকাভুক্ত মতিন স্পিনিং মিলস লিমিটেডের ১৮ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ ডিসেম্বর ডিজিটাল (ভার্চুয়াল) প্ল্যাটফর্মের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ১৮ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন।
এজিএমে সভাপতিত্ব করেন মতিন স্পিনিং মিলস লিমিটেডের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ। সভায় আর ও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার, ভাইস চেয়ারম্যান এম এ রহিম,পরিচালক এম এ কাদের মোঃ আবদুস সালাম এফসিএ, এফসিএস, স্বতন্ত্র পরিচালক, ব্যারিস্টার এম. নাসের আলম, স্বতন্ত্র পরিচালক , মোহাম্মদ মোতালেব হোসেন এফসিএ, নিরীক্ষক, বিল্লাল হোসেন পাটওয়ারি এফসিএ, এফসিএমএ, নির্বাহী পরিচালক, গ্রুপ ফিনান্স এবং মোঃ শাহ আলম মিয়া এফসিএস, কোম্পানির সচিব।