ভারতের আসামের সকল সরকারি মাদ্রাস ও সংস্কৃত টোল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে রাজ্যের বিজেপি সরকার।বিধানসভার শীতকালীন অধিবেশনেই এ ব্যাপারে বিল পেশ করা হবে বলে জানা গেছে।
রোববার রাজ্য মন্ত্রিসভায় এ সংক্রান্ত প্রস্তাব পাশ হয়েছে বলে জানিয়েছেন আসামের সংসদ বিষয়ক মন্ত্রী চন্দ্র মোহন পাটওয়ারি। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।
এ বিষয়ে তিনি বলেন, রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনে এ সংক্রান্ত একটি বিল পেশ করা হবে। মাদ্রাসা ও সংস্কৃত টোল সম্পর্কিত বিদ্যমান আইন বাতিল করা হবে।
সানবিডি/এনজে/৬:৫৮/১৫.১২.২০২০