মহান বিজয় দিবসে কর্মসংস্থান ব্যাংকের উদ্যোগে “জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন” শীর্ষক এক আলোচনা সভা আয়োজন করা হয়।
আজ (১৬ ডিসেম্বর) বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ তাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক শেখ মো: জামিনুর রহমান।
সভাপতিত্ব করেন মহাব্যবস্থাপক জনাব গৌতম সাহা। অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপক, নির্বাহীবৃন্দসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহন করেন।
সানবিডি/নাজমুল