প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো।আজ বৃহস্পতিবার এলিসি প্রাসাদের এক বিবৃতিতে জানানো হয়েছে, লক্ষণ দেখা যাওয়ার পর ৪২ বছর বয়সী প্রেসিডেন্টের পরীক্ষা করানো হয় আর এখন তিনি আগামী সাত দিন আইসোলেশনে থাকবেন। তবে ম্যাঁক্রো এখনও দেশ পরিচালনার দায়িত্বে রয়েছেন এবং দূর থেকেই কাজ চালিয়ে যাবেন বলেও জানানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় এই সপ্তাহ থেকে রাতে কারফিউ জারি করেছে ফ্রান্স। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে ২০ লাখের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে আর মারা গেছে ৫৯ হাজার চারশ’।
সানবিডি/এনজে/৪:৫৪/১৭.১২.২০২০