সিরাজগঞ্জ তথা উত্তরবঙ্গের সাবেক কৃতি ফুটবলার সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি, রহমতগঞ্জ ইয়াং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও পঞ্চায়েত কমিটিন সদস্য সচিব আব্দুর রশিদ বাবলার স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ ডিসেম্বর) রহমতগঞ্জ পঞ্চায়েত কমিটি ও রাহমতগঞ্জ ইয়াং এসোসিয়েশনের উদ্দ্যোগে রহমতগঞ্জ জামে মসজিদে তার স্মৃতিচারণমূলক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী হাসান খসরু খান।
মরহুম আব্দুর রশিদ বাবলার স্মরণে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমদাদুল এক এমদাদ, সাবেক সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার বাদশা, সাবেক খেলোয়াড় জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি জুলকার নাইন তালুকদার, রহমতগঞ্জ ইয়াং এসোসিয়েশনের সভাপতি হায়দার আলী খান, বীর মুক্তিযোদ্ধা গাজী মির্জা ফারুক, শামসুল আলম তালুকদার, জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, আওয়ামীলীগ নেতা আশরাফ আলী খান, আব্দুল মতিন, মোসাদ্দেক হোসেন।
এছাড়া সাবেক খেলোয়াড় শাহান সরকার, কামরুল হাসান, দুলাল খান, জব্বার খান, আল আমিন, গোলাম মোস্তফা সোহাগ, হাফিজুল ইসলাম, জিন্না, ইলিয়াছ সহ জেলার বিভিন্ন ক্লাবের সাবেক ও বর্তমান খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্ঠানে প্রয়াত আব্দুর রশিদ বাবলাকে স্মরণ করে বক্তারা ক্রীড়াঙ্গনের তার নানা সাফল্যর কথা তুলে ধরেন। আব্দুর রশিদ বাবলার ভালো কাজের উছিলায় জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করে দোয়া পরিচালনা করেন রহমতগঞ্জ জামে মসজিদের খতিব হাফেজ হযরত আলী।
সানবিডি/নাজমুল