অন্যান্য বছর গণভবনে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্ধোধন করলেও এবার করোনা পরিস্থিতির কারণে ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৩১ ডিসেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রাথমিক ও মাধ্যমিক স্তুরের বই তুলে দিয়ে এর উদ্ধোধন করা হবে। পরে সারাদেশে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেওয়া হবে।
এ বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তুক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক নারায়নচন্দ্র সাহা বলেন, ‘ এ বছরের বই উৎসব প্রধানমন্ত্রী ভার্চুয়াল আয়োজনেই উদ্বোধন করবেন। তারপরে অংশ দুই মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদফতরের অধীনে। তারা সে সিদ্ধান্ত নেবে।’
তবে চলমান মহামারির কারণে অন্যান্যবারের মতো স্কুলগুলোতে এবার উৎসব হবে কিনা তার সিদ্ধান্ত এখনও নেয়নি শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
সানবিডি/এনজে/৯:৫৫/২০.১২.২০২০