পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ৮০০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্যাংকটি ব্যাসেল – ৩ এর অধীনে টায়ার -২ মূলধন বাড়ানো জন্য ৭ বছর মেয়াদী আইবিবিএল চতুর্থ মুদারাবা রিডেম্বল নন-কনর্ভাটেবল সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে ব্যাংকটি এই বন্ড ইস্যু করবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১১:৪৭/২১/১২/২০২০