শ্রমিকদের ৫ দফা আদায়ের লক্ষ্যে বেনাপোল বন্দরের বিপরীতে ভারতে পেট্রাপোল স্থল বন্দরে কর্মবিরতী শুরু করেছে ‘পেট্রাপোল স্থলবন্দর জীবন-জীবিকা বাঁচাও কমিটি’। এর ফলে আজ সোমবার (২১ ডিসেম্বর) সকাল থেকে পেট্রাপোল-বেনাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তারি বন্ধ রয়েছে।
এর আগে শ্রমিকরা দাবি আদায়ে সোমবার পর্যন্ত সময় সীমা বেঁধে দিয়েছিল। কোনো সাড়া না পেয়ে আজ সকাল থেকে সবকিছু বন্ধ করে দেয় শ্রমিকরা। এর ফলে দু‘দেশের বন্দরে শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। তবে বেনাপোল কাস্টমস হাউজ, বন্দরের কার্যক্রম স্বাভাবিক ও পণ্য উঠা-নামা চলছে। পাসপোর্টযাত্রী চলাচলও স্বাভাবিক রয়েছে।
সানবিডি/এনজে/৪:১৫/২১.১২.২০২০