বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের সংক্রমণ আবারো বৃদ্ধি পাওয়ায় সকল আর্ন্তজাতিক রুটের ফ্লাইট বন্ধ হতে পারে।এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত গ্রহণে চিন্তা-ভাবনা চলছে। শিগগিরই আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে বিশ্বব্যাপী চলমান মহামারি করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ফ্লাইট বন্ধ হবে কী হবে না, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হতে পারে। দায়িত্বশীল একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি যুক্তরাজ্যে করোনাভাইরাসের অধিক সংক্রামক নতুন একটি ধরন দেখা দেয়ার পর সব ফ্লাইট চলাচল বন্ধের চিন্তা-ভাবনা করার প্রয়োজন দেখা দিয়েছে। যুক্তরাজ্যের ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপের একাধিক দেশ। সৌদি আরব ও কুয়েত ব্রিটিশ ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এছাড়া রোববার আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে সৌদি আরব। দেশটির স্থল ও সমুদ্র বন্দরের সব প্রবেশও বন্ধ করা হয়েছে। অন্তত এক সপ্তাহ পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
অধিক সংক্রামক নতুন ধরনের করোনাভাইরাসটি নিয়ন্ত্রণের বাইরে বলে মতামত দিচ্ছেন ব্রিটিশ স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এ নিয়ে বাংলাদেশ সরকারও উদ্বিগ্ন।
সানবিডি/এনজে/৫:৫০/২১.১২.২০২০