মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে এ বছর বিকল্প পদ্ধতিতে শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেয়া হবে। স্কুল থেকে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি অনুসরণ করে বই নিতে হবে। তবে একেক দিন একেক ক্লাসের শিক্ষার্থীদের হাতে প্যাকেটজাত বই তুলে দেয়া হবে। ইতোমধ্যে মাঠ কর্মকর্তাদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার ক্লাস ও রোল অনুযায়ী নতুন বই প্যাকেটজাত করে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ভিন্ন ভিন্ন দিনে ক্লাস ও রোল অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে শিডিউল দেয়া থাকবে। নির্ধারিত দিনে শিডিউলভুক্ত ক্লাসের শিক্ষার্থীরা বই সংগ্রহ করতে পারবে।
সানবিডি/এনজে/৮:১০/২১.১২.২০২০