বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসের বিস্তার ভয়াবহভাবে বৃ্দ্ধি পাওয়ায় মধ্যপ্রাচ্যের দেশ সতর্কতা হিসেবে ২১ ডিসেম্বর রাত ১১টা থেকে ১ জানুয়ারি পর্যন্ত সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট, স্থলবন্দর ও সমুদ্রপথ বন্ধের ঘোষণা দিয়েছে কুয়েত সরকার।
সোমবার এক বিজ্ঞপ্তিতে কুয়েতের সিভিল এভিয়েশন এ তথ্য জানিয়েছে। তবে কার্গো বিমানকে এ নিষেধাজ্ঞার আওতার বাহিরে রাখা হয়েছে।
বর্তমানে কুয়েতে করোনা আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরছে।
সানবিডি/এনজে/২:৩৯/২২.১২.২০২০