যুক্তরাজ্যে নতুনভাবে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এবার খাদ্য সংকটের আশঙ্কায় পড়েছে দেশটি। করোনার কারণে ইউকের বর্ডারগুলিতে আটকে আছে ইউরোপের পণ্যবাহী সব ট্রাক।
এছাড়া বিশ্বের সঙ্গে বাতিল হচ্ছে একের পর এক ফ্লাইট। ইউরোপের সাথেও বিমান যোগাযোগ প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। মূলত এসব কারণেই ব্রিটেনে খাদ্য সংকটের আশঙ্কা করা হচ্ছে।
এদিকে ফ্রান্স ৪৮ ঘণ্টার জন্য স্থল ও আকাশ পথের সবধরনের পরিবহন বন্ধ ঘোষণা করেছে। প্রতিদিন হাজার হাজার লরি চলাচল করে দেশ দুটির মধ্যে। ফান্স এবং ইউকে এই দুই দেশের মধ্যে লরি চলাচল বন্ধ থাকায় রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। খাদ্যপণ্য বহনকারী হাজার হাজার লরি যাতায়াত না করলে অচিরেই মহাখাদ্য সংকটে পড়বে ব্রিটেন।
সানবিডি/এনজে/৪:০২/২২.১২.২০২০