সাউথইস্ট ব্যাংক লিমিটেড এবং ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালি লিমিটেডের মধ্যে বুধবার ২৩ ডিসেম্বর একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন ও ইভ্যালি’র চেয়ারম্যান শামীমা নাসরিন এই সময় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে, এই সময় সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার উদ্দিন, ইভ্যালি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল ছাড়াও উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তি অনুযায়ী, ইভ্যালি’র গ্রাহকরা সাউথইস্ট ব্যাংকের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ভিসা এবং মাস্টারকার্ড ব্যবহার করে অনলাইনে কেনাকাটা করতে পারবেন।
সানবিডি/নাজমুল