বাংলাদেশ জুটমিল করপোরেশনের (বিজেএমসি) বন্ধ মিলগুলো ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।এ লক্ষ্যে বেসরকারি ব্যবস্থাপনায় মিলগুলো পুনরায় চালুর বিষয়ে পাওয়া প্রস্তাব সরকারের গৃহীত নীতিমালার আলোকে পরীক্ষা ও বিবেচনার জন্য কমিটি করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।
আজ বুধবার (২৩ ডিসেম্বর) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (প্রশাসন) আহ্বায়ক করে ৯ সদস্যের আন্তমন্ত্রণালয় ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে।
এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটিতে বাংলাদেশ পাটকল করপোরেশন-বিজেএমসির চেয়ারম্যান সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। এছাড়া কমিটির অপর সদস্যরা হলেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রতিনিধি, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পাট), অর্থ বিভাগের প্রতিনিধি, শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধি এবং জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) নির্বাহী পরিচালক। মঙ্গলবার (২২ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি আদেশ জারি করা করা হয়েছে।
সানবিডি/এনজে/৮:৪০/২৩.১২.২০২০