প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ হাসেম আর নেই ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বুধবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন তিনি।
এম এ হাসেমের মৃত্যুর বিষয়টি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন তার ছেলে শওকত আজিজ রাসেল ।
তিনি তার স্ট্যাটাসে লিখেন, আজ ২৪ ডিসেম্বর রাত ১টা ২০ মিনিটে আমার বাবা ৭৮ বছর বয়সে এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি তার বাবার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
সানবিডি/এনজে/৯:১৭/২৪.১২.২০২০