প্যানক্রিয়াসের ক্যান্সারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দেশের নন্দিত অভিনেতা আবদুল কাদের। সম্প্রতি তার শারীরিক অবস্থা জটিল হওয়ায় নেয়া হয় ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে। এরপর কিছুটা সুস্থ হওয়ায় আনা হয় দেশে।
দেশে ফিরে তাকে ভর্তি করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ মারা গেলেন এই অভিনেতা। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
আব্দুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জনপ্রিয় এ অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শোবিজে। হাসপাতাল সূত্রে জানা যায়, তার মরদেহ হাসপাতাল থেকে বাসায় নেয়া হবে।
সানবিডি/এনজে