পুঁজিবাজারে তালিকাভু্ক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইফাদ অটোস লিমিটেডের পরিচালনা পর্ষদ জমি ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি ১ বিঘা (৩৩ ডেসিমেল) জমি ক্রয় করবে। ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চলের ৩১৬ / এ, বি (উত্তর-পূর্ব অবস্থান) ৩৩ ডেসিমেল জমি ক্রয় করবে কোম্পানিটি। আর এতে ক্রয় মূল্য রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচসহ মোট ১৯ কোটি ৮৪ লাখ টাকা খরচ হবে।
উল্লেখ্য, ভবিষ্যৎ ব্যবসা সম্প্রসারণের জন্য কোম্পানিটি এই জমি কিনবে। এই জমির সব খরচ কোম্পানি নিজস্ব তহবিল থেকে ব্যয় করবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/০৯:৪৯/২৭/১২/২০২০