শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রার্থীর মৃত্যুতে খুলনার চালনা পৌর নির্বাচনে মেয়র পদের ফল ঘোষণা স্থগিত
প্রকাশিত - ডিসেম্বর ২৮, ২০২০ ৯:০৮ পিএম

ভোটগ্রহণ চলাকালে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী আবুল খয়ের খানের মৃত্যুর কারণে খুলনার চালনা পৌরসভা নির্বাচনের মেয়র পদের ফলাফল ঘোষণা সাময়িক স্থগিত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এম মাজহারুল ইসলাম। তিনি জানান, মেয়র পদে নির্বাচনী ফলাফল স্থগিত করা হয়েছে। পরবর্তীতে কমিশন সিদ্ধান্ত নিলে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে সোমবার বিকেল ৩ টা ৫০ মিনিটে চালনা পৌর নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আবুল খয়ের খান (৬০) করোনা আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম আবুল খয়ের খান দাকোপের চালনা পৌরসভার নলোপাড়া গ্রামের মৃত আয়জ উদ্দিনের ছেলে।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.