পারস্য উপসাগরীয় এলাকায় অবৈধ দখলদার রাষ্ট্র ইসরাইলের যে কোন সাবমেরিনকে আঘাত করতে দ্বিধা করা হবে না বলে হুশিয়ার করেছে ইরান।
এ জন্য ইসরাইলকে সেখানে কোনো সাবমেরিন না পাঠাতে ইহুদিবাদী দেশটিকে সতর্ক করেছে ইরান।
দেশটির জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির মুখপাত্র আবুল ফাজল আমুয়ি এ হুশিয়ারি দিয়েছেন বলে ইরনার খবরে বলা হয়েছে।
আলজাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরাইলকে অবশ্যই জানতে হবে যে, আমাদের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে আগ্রাসনের জবাব হবে শক্ত এবং ব্যাপক। ইসরাইল যদি পারস্য উপসাগরে কোনো সাবমেরিন পাঠায় তাহলে ইরান তাতে আঘাত করতে কোন রকমের দ্বিধা করবে না।
সানবিডি/এনজে