পুঁজিবাজারে তালিকাভুক্ত যমুনা অয়েল লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ৩০ জুন, ২০২০ সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮ টাকা ১৩ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিলো ২১ টাকা ১৯ পয়সা। সমাপ্ত অর্থ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নীট সম্পত্তি দাড়িয়েছে ১৬১ টাকা ৪০ পয়সা।