ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) ২০৪তম শাখার উদ্বোধন করা হয়। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) উদ্বোধন অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউসিবি’র বিভিন্ন শাখা ও প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
১৯৮৩ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম প্রধান বেসরকারী বানিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড দেশজুড়ে বিস্তৃত শাখা নেটওর্য়াকের মাধ্যমে গ্রাহকদের সর্বোত্তম সেবা নিশ্চিত করে আসছে।
সানবিডি/নাজমুল