মহামারি করোনাভাইরাসের ছোবল এড়াতে পারলো না জাপান।চলমান এই সংকটে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশেও চাকরি হারিয়েছেন প্রায় ৮০ হাজার মানুষ। সম্প্রতি জাপানের শ্রম মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো, মহামারির শুরু থেকে গত শুক্রবার পর্যন্ত জাপানে চাকরিচ্যুত কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ হাজার ৫২২ জন। এদের মধ্যে ৩৮ হাজার ৯ জনই ছিলেন অস্থায়ী কর্মী।
করোনাকালে জাপানে চাকরি হারানো মানুষদের মধ্যে সর্বোচ্চ ১৬ হাজার ৭১৭ জন কাজ করতেন প্রস্তুতকারক শিল্পে। এছাড়া ১০ হাজার জন করে কাজ করতেন খাদ্য ও পানীয় এবং খুচরা পণ্য শিল্পে।
এলাকাভিত্তিক হিসাব করলে টোকিওতে চাকরি হারিয়েছেন ১৯ হাজার ৩১৮ জন। এরপর ওসাকায় ৬ হাজার ৬৫৭ জন এবং আইচি অঞ্চলে রয়েছেন ৪ হাজার ৬৯৬ জন।
ডিসেম্বর শেষ না হলেও এ মাসে ইতোমধ্যেই গত নভেম্বরে চাকরিচ্যুত কর্মীর সংখ্যা ছাড়িয়ে গেছে। চলতি মাসে গত শুক্রবার পর্যন্ত জাপানে চাকরি হারিয়েছেন মোট ৫ হাজার ১৯৯ জন। দেশটিতে নভেম্বরে বেকার হয়েছিলেন ৫ হাজার ১৯৩ জন।
সানবিডি/এনজে