মটর সাইকেল কিনে না দেয়ায় অভিমান করে আত্বহত্যা করেছে খুলনার খানজাহান আলী থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনের ছেলে নাহিদ হাসান সোহাগ (২৬)।
থার্টি ফাস্ট নাইটে মহানগরীর আড়ংঘাটা থানাধীন তেলিগাতি এলাকার ভাড়া ভাড়িতে তিনি আত্মহত্যা করেন।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রেজাউল করিম জানান, সোহাগ নতুন মটর সাইকেল চেয়েছিল পরিবারের কাছে। সেটা না পেয়ে আত্মহত্যা করেছে। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এসআই আনোয়ার হোসেন নগরীর পথের বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন।
সানবিডি/নাজমুল