দেশের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন রক্ষায় ‘সুন্দরবন সুরক্ষা’ নামে ১৫৭ কোটি ৮৭ লাখ ৫১ হাজার টাকার একটি প্রকল্প গ্রহণ করা হচ্ছে।এই প্রকল্পটি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে বাস্তবায়ন করবে বন অধিদফতর। বিদায়ী ২০২০ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুন মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। তবে সম্ভাব্যতা যাচাই ছাড়াই অনুমোদনের জন্য প্রকল্পটি ৫ জানুয়ারি একনেকে উঠতে যাচ্ছে।
এই তথ্য জানিয়েছে পরিকল্পনা কমিশন।
এ বিষয়ে সংশ্লিষ্টরা বলছেন, সম্ভাব্যতা যাচাই ছাড়া প্রকল্প অনেক সময় মাঝপথে গিয়ে বন্ধ হয়ে যায়। কখনও সময় বাড়ে, কখনও বাড়ে ব্যয়। অনেক সময় প্রকল্পের মূল উদ্দেশ্যই বাস্তবায়ন করা সম্ভব হয় না।
সানবিডি/এনজে